• হোম > বাংলাদেশ > দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

  • শনিবার, ২৭ জুন ২০২৬, ১৬:৫৪
  • ৬৩

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীনে প্রথম সরকারি বিদেশ সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়া ও চীন সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দেশে ফিরে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12571 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 10:45:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh