• হোম > বিদেশ | মধ্যপ্রাচ্য > ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

  • শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৩
  • ৩৬

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেছেন, ইরান যদি আবারও হামলার পথ বেছে নেয়, তাহলে তার জবাবে যুক্তরাষ্ট্র কঠোর শক্তি প্রয়োগ করবে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে ইরানের হামলার জবাবে তারা পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে। এর কিছুক্ষণ পরই বিষয়টি নিয়ে প্রকাশ্যে অবস্থান জানান ভ্যান্স।

এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, “ইরান যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করেছে এবং যুক্তরাষ্ট্র সেই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন নিয়ে তেহরানের কোনো আপত্তি থাকলে, তা আলোচনার মাধ্যমেই উত্থাপন করা উচিত।”

তবে তিনি স্পষ্ট করে বলেন, “সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে।”

উল্লেখ্য, প্রায় চার মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এরপরও সাম্প্রতিক হামলার ঘটনায় দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12561 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 06:01:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh