• হোম > বাংলাদেশ > প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১৪:৩৭
  • ৫৫

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বাজেটে নতুন মডেল আনার চেষ্টা করছি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার প্রচলিত বাজেট কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন ধরণের বাজেট মডেল প্রবর্তনের চেষ্টা করছে। তিনি জানান, বাজেট প্রণয়নে অর্থনীতির গণতন্ত্রীকরণকে (Democratization of Economy) গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পায়।

বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেট অ্যান্ড বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতানির্ভর ছিল। নতুন বাজেটে সেই ধারা থেকে বেরিয়ে এসে এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যেখানে প্রত্যেক নাগরিক অর্থনৈতিক সুফল ভোগ ও অংশগ্রহণের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, কামার-কুমার, কুটির শিল্পের সঙ্গে যুক্ত মানুষ, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের কর্মী এবং দরিদ্র জনগোষ্ঠী—যারা এতদিন মূলধারার অর্থনৈতিক সুবিধার বাইরে ছিল, তাদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12428 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 08:50:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh