
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সংযোজন হলো। দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান Labaid Hospital Group-এর ম্যানেজিং ডিরেক্টর Sakif Shamim আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন।
তিনি মর্যাদাপূর্ণ ‘Global Health Awards 2026’-এ ‘Excellence in Oncology & Cancer Care Excellence Award’ লাভ করেছেন। ক্যান্সার চিকিৎসা ও অনকোলজি সেবার উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ এবং রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে তাঁর অসামান্য নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে সাকিফ শামীমের নেতৃত্ব ইতোমধ্যেই দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তাঁর নেতৃত্বে ল্যাবএইড ক্যান্সার চিকিৎসা ও বিশেষায়িত স্বাস্থ্যসেবায় নতুন নতুন মানদণ্ড স্থাপন করছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
![]()
ব্যবসায়ী মহল ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু সাকিফ শামীমের ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের স্বাস্থ্যখাতের জন্যও একটি গুরুত্বপূর্ণ সম্মান। তাঁর এই সাফল্য দেশের স্বাস্থ্যসেবা খাতে কর্মরত পেশাজীবীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ সাকিফ শামীমকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে নিরলস প্রচেষ্টা বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে আরও উজ্জ্বল করেছে।
উল্লেখ্য, Global Health Awards বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা খাতে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে থাকে। এ বছরের আয়োজনে অনকোলজি ও ক্যান্সার কেয়ারে বিশেষ অবদানের জন্য সাকিফ শামীমকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।