• হোম > এক্সক্লুসিভ | বাংলাদেশ > মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

  • সোমবার, ২২ জুন ২০২৬, ২২:০৪
  • ৭৫

মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

সোমবার স্থানীয় সময় দুপুরে মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষাৎকালে মালয়েশিয়ার রানী রাজা জারিথ সোফিয়াও উপস্থিত ছিলেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সুলতান ইব্রাহিম ইস্কান্দার ২০২৪ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ গ্রহণ করেন। জোহর রাজ্যের সুলতান হিসেবে দায়িত্ব পালনকারী ইব্রাহিম ইস্কান্দার বর্তমানে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত রয়েছেন। তিনি পাঁচ বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

মালয়েশিয়ার রাজতান্ত্রিক ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ব্যতিক্রমধর্মী। দেশটির ১৩টি অঙ্গরাজ্যের মধ্যে ৯টিতে ঐতিহ্যবাহী রাজপরিবার রয়েছে। এসব রাজপরিবারের শাসকদের মধ্য থেকে পর্যায়ক্রমে পাঁচ বছরের জন্য একজনকে দেশের রাজা হিসেবে নির্বাচিত করা হয়।

১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকেই মালয়েশিয়ায় এই অনন্য পদ্ধতির রাজতন্ত্র কার্যকর রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচিত রাজতন্ত্রের এই ব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহৎ ও অনন্য রাজতান্ত্রিক কাঠামো হিসেবে পরিচিত।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12188 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 01:22:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh