• হোম > বাংলাদেশ > দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

  • সোমবার, ২২ জুন ২০২৬, ২১:৫৩
  • ৫০

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

দেশে বর্তমানে নিবন্ধিত গণমাধ্যমের সংখ্যা ১ হাজার ৯৬৯টি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সংসদে ঢাকা-১৯ আসনের সরকারি দলের সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে মোট ৫৯টি টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি এবং বেসরকারি খাতে অনাপত্তিপ্রাপ্ত চ্যানেল রয়েছে ৫৫টি। তবে বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি টেলিভিশন চ্যানেল নিয়মিত সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

দৈনিক পত্রিকার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, সারা দেশে বর্তমানে ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে ৫৯৩টি এবং দেশের অন্যান্য জেলা থেকে প্রকাশিত হচ্ছে ৮৪৩টি দৈনিক পত্রিকা।

এ ছাড়া দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে সাধারণ অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে রয়েছে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ হিসেবে নিবন্ধিত রয়েছে ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৬১টি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রচলিত ও ডিজিটাল উভয় মাধ্যম মিলিয়ে দেশের গণমাধ্যম খাত ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12182 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 04:08:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh