• হোম > বাংলাদেশ > বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

  • সোমবার, ২২ জুন ২০২৬, ১৪:৫৩
  • ৬৫

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

একান্ত বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

আলোচনায় বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের বৈধকরণ ও কর্মঅনুমতি নবায়ন, বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটে বাংলাদেশের অংশীদারত্ব বৃদ্ধি, আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমনবিষয়ক গবেষণা ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সহযোগিতা সম্পর্কিত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দলিল দুটি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তারা বৈঠকের ফলাফল এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12121 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 10:46:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh