• হোম > বাংলাদেশ > পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

  • রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৭
  • ৭২

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মী মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সহযোগিতায় শনিবার রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদির-এর তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় সংগঠন আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়া এলাকার বাসিন্দা এবং একজন বিএনপি কর্মী। দরিদ্র পরিবারের সন্তান নয়ন ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত হন। তার চোখের জটিলতার চিকিৎসা নিশ্চিত করতে এবার উদ্যোগ নিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/12015 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 04:04:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh