• হোম > বাংলাদেশ > বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

  • বুধবার, ১৭ জুন ২০২৬, ১৫:০৫
  • ৪৬

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর।

নির্বাচনে সব পদে একক প্রার্থী থাকায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

বিসিপিএস নির্বাচন কমিশন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। নির্বাচন কমিশনার অধ্যাপক কোহিনূর বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. নূরউদ্দীন আহমদ ও অধ্যাপক ডা. লুৎফুল আজিজ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. সেহরীন ফরহাদ সিদ্দিকা এবং সচিব পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ইমতিয়াজ ফারুক।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য (১) পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ।

তবে সদস্য (২) পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় পদটি শূন্য রয়েছে। বিসিপিএস নির্বাচন কমিশন জানিয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী এ পদে পরবর্তীতে পৃথক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করা হবে।

দেশের চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বিসিপিএসের নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির একাডেমিক ও পেশাগত কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11800 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 05:09:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh