• হোম > বিদেশ > ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

  • বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১০
  • ৬০

ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির আওতায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ‘টোলমুক্ত’ভাবে উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠককালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইরানের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে ট্রাম্প বলেন, তার বিশ্বাস চুক্তিটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে। তিনি বলেন, ‘ইরানও এই চুক্তি চায়, কারণ তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যেতে হবে।’

চুক্তির খসড়া এখনো প্রকাশ না করার কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি প্রথমে একটি আনুষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করতে চান। এরপর চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে।

চুক্তির মূল বিষয়বস্তু সম্পর্কে তিনি জানান, এতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। ট্রাম্পের ভাষায়, ‘আমি যা চেয়েছিলাম, তার ৯৯ দশমিক ৯ শতাংশই এই চুক্তিতে রয়েছে।’

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি টোলমুক্তভাবে আন্তর্জাতিক নৌচলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে এবং ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরও এই ব্যবস্থা বহাল থাকবে।

চুক্তি চূড়ান্ত হলে একটি সংবাদ সম্মেলনে এর পূর্ণাঙ্গ নথি জনসম্মুখে তুলে ধরবেন বলেও জানান ট্রাম্প।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। তাই আমি এর প্রতিটি শব্দ পড়ে শোনাব।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11768 ,   Print Date & Time: Friday, 16 October 2026, 08:21:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh