• হোম > দেশজুড়ে > ‘বাজারে সরবরাহ স্বাভাবিক’, মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

‘বাজারে সরবরাহ স্বাভাবিক’, মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

  • মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১৩:০১
  • ৬১

‘বাজারে সরবরাহ স্বাভাবিক’, মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন করে জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আদা, রসুন ও পেঁয়াজসহ কয়েকটি পণ্যের দাম কিছুটা কমেছে। তিনি বিক্রেতাদের সঙ্গে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ক্রেতাদের কাছ থেকেও সরাসরি মতামত নেন। প্রতিমন্ত্রী জানান, বাজারে অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়েছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, সরকার জনগণের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং বাজারে অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের ন্যায্য মুনাফা করার সুযোগ থাকলেও অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে ভোক্তার ওপর চাপ সৃষ্টি করা যাবে না বলেও তিনি সতর্ক করেন। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি দোকানে হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমানভাবে টানিয়ে রাখার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11713 ,   Print Date & Time: Thursday, 17 September 2026, 03:24:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh