• হোম > বাংলাদেশ > প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১৫ জুন ২০২৬, ১৪:৫৯
  • ৫৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, সভায় রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোর যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান কাঠামো এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমন্বিত সমাধান নিয়ে আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন পর্যবেক্ষণ ও প্রস্তাব উপস্থাপন করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11629 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 07:25:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh