• হোম > বাংলাদেশ > রামিসা হত্যাকাণ্ডে আসামি সোহেল হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন: অ্যাটর্নি জেনারেল

রামিসা হত্যাকাণ্ডে আসামি সোহেল হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন: অ্যাটর্নি জেনারেল

  • রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৩
  • ৬৪

রামিসা হত্যাকাণ্ডে আসামি সোহেল হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন: অ্যাটর্নি জেনারেল

আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলাম–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার–এর জেল আপিল গ্রহণের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা জেল আপিলে ঘটনার দায় স্বীকার করেছেন এবং আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি নিজেকে মাদকাসক্ত বলেও দাবি করেছেন।

তিনি আরও জানান, মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো সময়ক্ষেপণ করবে না। আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিয়মিত শুনানির মাধ্যমে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, আলোচিত এ মামলার আপিল শুনানির জন্য প্রয়োজনীয় পেপারবুক দ্রুত প্রস্তুত করা হবে, যাতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত না হয়।

এর আগে নিম্ন আদালত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করেন। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে আপিল পর্যায়ে রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11532 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 10:27:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh