• হোম > অর্থনীতি > কৃষিখাতে ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

কৃষিখাতে ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

  • বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২০:৪৯
  • ৭৩

কৃষিখাতে ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৮ হাজার ৮৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা আগের অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দের তুলনায় বেশি।

জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ তথ্য তুলে ধরেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৭ হাজার ২২৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে তা কমে ২৪ হাজার ৮২৫ কোটি টাকায় দাঁড়ায়।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত করা। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ভিত্তি হিসেবে কৃষি খাতকে আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তর করতে সরকার বদ্ধপরিকর।

তিনি জানান, কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সার, বীজ ও সেচসহ বিভিন্ন কৃষি উপকরণের সুলভ মূল্য নিশ্চিত করা হবে। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা এবং হিমাগার অবকাঠামো সম্প্রসারণে সরকার কাজ করবে।

তিনি উল্লেখ করেন, কৃষকদের শুধু উৎপাদনকারী নয়, বরং ক্ষমতায়িত উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কার্যকর নীতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর সরকারের অন্যতম লক্ষ্য।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11407 ,   Print Date & Time: Wednesday, 19 August 2026, 12:15:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh