• হোম > বাংলাদেশ > নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট প্রণয়ন হয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট প্রণয়ন হয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১৪:০২
  • ৪০

নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট প্রণয়ন হয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নির্বাচনি ইশতেহারে যে গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি ছিল, সেই আলোকেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী Zonayed Saki।

বৃহস্পতিবার (১১ জুন) বিশেষ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিসভার বৈঠকে আগামী অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার দেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই বাজেট কাঠামো সাজিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11395 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 08:06:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh