• হোম > বাংলাদেশ > বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

  • বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১৩:৫২
  • ৫৩

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করা হয়। বিশেষ এ আয়োজনের জন্য বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ।

এদিকে ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে FIFA World Cup 2026। আসরটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশকে একসঙ্গে আয়োজক হিসেবে যুক্ত করেছে।

ছবি: পিএমও


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11389 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 11:07:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh