![]()
শূণ্যতায় নোনা জল কষ্টালী অতীত
তীব্র আক্রোশ হাতুড়ি ছেনিতে
বারুদ যৌবন নক্ষত্রের মতো উজ্জ্বল
বুক চিতিয়ে পড়ে আছে লাশ কাটা ঘরে।
পথ ভুলে ভ্রান্ত স্বপ্নের ভিড়ে বিপ্লব বে-হাত হলে
ধেনো মদে বেঢপ মাতাল মতিলাল ডোম
দানবীয় পাহাড় কাটে হাতুড়ি ছেনিতে
আন্ধার ভেঙে আলোর অন্বেষণে।