• হোম > বাংলাদেশ > একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১৫:০৯
  • ৬৬

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ সকালে শুরু হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন, ব্যয় পর্যালোচনা এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সভা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। একনেক দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রকল্প অনুমোদনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে কাজ করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11283 ,   Print Date & Time: Sunday, 13 September 2026, 08:58:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh