• হোম > বাংলাদেশ > ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

  • সোমবার, ৮ জুন ২০২৬, ১৩:২৫
  • ৭০

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলা করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে বিচারক এ আবেদন খারিজের আদেশ দেন।

এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এই মামলার আবেদন করেন। আবেদনে ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ছাড়াও সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, হামের টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে দেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। বাদী দাবি করেন, টিকা আমদানিতে জটিলতা ও প্রশাসনিক সিদ্ধান্তের ঘাটতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তবে আদালত শুনানি শেষে মামলার আবেদনটি খারিজ করে দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11231 ,   Print Date & Time: Sunday, 27 September 2026, 11:18:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh