• হোম > বাংলাদেশ > আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

  • সোমবার, ৮ জুন ২০২৬, ১৩:২২
  • ৬৮

---

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জনস্বার্থে কোনো সিদ্ধান্ত নিতে সরকার পিছপা হবে না। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আগামীকাল (৮ জুন, মঙ্গলবার) পাওয়া জবাব পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যখাতে আগের সরকারের সময়ে টিকাদান কার্যক্রমে ঘাটতি ছিল—এমন অভিযোগ সত্য হলেও বর্তমান সরকার পরিস্থিতি সামাল দিয়ে নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করছে এবং হাম নির্মূলে কাজ করছে।

এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং লাইসেন্স বাতিল করা হবে না কেন—এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। পরে হাসপাতালকে জবাব দেওয়ার জন্য আরও ৪৮ ঘণ্টা সময় বাড়ানো হয়।

এদিকে, ঘটনাটি ঘিরে হাসপাতালটির বিরুদ্ধে অবহেলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11229 ,   Print Date & Time: Saturday, 26 September 2026, 09:08:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh