• হোম > Following > মুজিব বর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন ও “মুজিব কর্নার” উদ্বোধন

মুজিব বর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন ও “মুজিব কর্নার” উদ্বোধন

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০, ০৭:৫৫
  • ৮২৫

---
মুজিব বর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন ও “মুজিব কর্নার” উদ্বোধন অনুষ্ঠান গত বুধবার, ১৮ই মার্চ ২০২০ মধুমতি ব্যাংক লিমিটেডের গুলশানস্থ প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়। উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ ও মধুমতি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা জনাব নূর-ই-আলম চৌধুরী, এমপি, ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান শেখ সালাহ্উদ্দিন, এমপি, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, জনাব সালাউদ্দিন আলমগীর, জনাব আহসানুল ইসলাম টিটু, এমপি, জনাব হুমায়ুন কবির বাবলু, জনাব এ মান্নান খান এবং ব্যাংকের উদ্যোক্তাবৃন্দ জনাব সৈয়দ সালমান মাসুদ, জনাব রাফিউর রহমান খান ইউসুফজাই, ব্যারিস্টার রাহাত খলিল। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সফিউল আজম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1121 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 08:53:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh