• হোম > আইন বিভাগ | বাংলাদেশ | বিচার বিভাগ > রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • রবিবার, ৭ জুন ২০২৬, ১৫:৫৫
  • ৬৯

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা আক্তার হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে সরকার প্রয়োজনীয় আইনগত সহায়তা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বিষয়টি দেশের বিচারিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি জানান, মামলার ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং আইনানুগ প্রক্রিয়ায় এর অগ্রগতি ত্বরান্বিত করার অনুরোধ জানানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে রামিসা হত্যা মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য আলোচিত অপরাধের ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী সদস্যদের পুরস্কৃত করার কথাও জানান তিনি। উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় আদালত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11184 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 09:27:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh