• হোম > ক্রিকেট | বাংলাদেশ > বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আজ

  • রবিবার, ৭ জুন ২০২৬, ১০:৩৮
  • ৮০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আজ সকাল ১০টায় শুরু হচ্ছে। গত আট মাসের মধ্যে এটি বিসিবির দ্বিতীয় নির্বাচন। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ ওঠার পর আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড অপসারিত হয়। এরপর অ্যাডহক কমিটির অধীনে নতুন নির্বাচনের আয়োজন করা হয়েছে। আগামী চার বছরের জন্য দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব নির্ধারণে ভোট দেবেন কাউন্সিলররা। এবারের নির্বাচনের অন্যতম আকর্ষণ ঢাকা ক্লাব ক্যাটাগরি। তবে ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৩৯ জন ই-ভোটের আবেদন করায় নির্বাচন ঘিরে সরাসরি ভোটের আমেজ কিছুটা কমেছে। ই-ভোটিং নিয়ে অতীতের বিতর্কের প্রসঙ্গ তুলে অনেক সংগঠক সরাসরি ভোটদানের পক্ষে মত দিয়েছেন।

সিটি ক্লাবের কাউন্সিলর মঈনুল হক বলেন, গঠনতন্ত্রে সুযোগ থাকলেও ঢাকায় অবস্থানরত কাউন্সিলরদের সশরীরে ভোট দেওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, আগের সব বিতর্ক পেছনে ফেলে এবারের নির্বাচন স্বচ্ছ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হবে। নতুন বোর্ডে পরিচালক পদে তরুণ সংগঠকদের অংশগ্রহণও আলোচনায় রয়েছে। বিসিবির পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর মনে করেন, নতুন প্রজন্মের সংগঠকদের দূরদর্শিতা, আধুনিক চিন্তাভাবনা ও ক্রিকেটের প্রতি নিবেদন বাংলাদেশ ক্রিকেটকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11170 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 10:08:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh