• হোম > বাংলাদেশ > ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

  • শনিবার, ৬ জুন ২০২৬, ১০:১৫
  • ৭২

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শুক্রবার বেলা ১১টার দিকে জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বিগত সরকারের ‘প্রতিহিংসামূলক রাজনীতির’ কারণে দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনাকে আবারও তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ সংস্কারের জন্য খালি রাখা হয়েছে এবং আধুনিকায়নের মাধ্যমে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহমেদ আযম খান বলেন, বাংলাদেশের অভ্যুদয়ে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়া—ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে তার ভূমিকা দেশকে আলোড়িত ও সমৃদ্ধ করেছে। সেই স্মৃতি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই জিয়া স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরও বলেন, জাদুঘরের বেশ কয়েকটি কক্ষ বর্তমানে সংস্কারাধীন রয়েছে। সংস্কার কাজ সম্পন্ন হলে সেখানে জিয়াউর রহমানের ব্যবহৃত সামগ্রী, স্মৃতিচিহ্ন এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11100 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 05:44:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh