• হোম > বাংলাদেশ > পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

  • বুধবার, ৩ জুন ২০২৬, ১৫:০০
  • ৬৫

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সেপ্টেম্বর মাসে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের এই নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১টি ভোট। কোনো ভোট বাতিল হয়নি এবং কোনো দেশ ভোটদানে বিরতও ছিল না।

নির্বাচনের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এক বার্তায় অভিনন্দন জানিয়ে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া ড. খলিলুর রহমানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

এই নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যা বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রতি আস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে এবং দুই সপ্তাহ পর বিশ্বনেতারা উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিতে নিউইয়র্কে সমবেত হবেন। এরপর ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10982 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 10:56:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh