• হোম > খেলা | ফুটবল > বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো, জমে উঠেছে ফিফা উইন্ডো

বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো, জমে উঠেছে ফিফা উইন্ডো

  • মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৪:৪৮
  • ৭৯

বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো, জমে উঠেছে ফিফা উইন্ডো

‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতি এখন পুরোদমে চলছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফিফা উইন্ডোকে ঘিরে ব্যস্ত সময় পার করছে বিভিন্ন জাতীয় দল।

সোমবার (১ জুন) রাতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে সুইডেনকে ৩-১ গোলে হারিয়েছে নরওয়ে। ম্যাচে নরওয়ের হয়ে জোড়া গোল করেন স্ট্র্যান্ড লারসেন। অন্যদিকে সুইডেনের একমাত্র গোলটি করেন আলেক্সান্দার ইসাক।

অন্যদিকে আরেক প্রীতি ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তুরস্ক। অস্ট্রিয়া তিউনিসিয়াকে ১-০ গোলে এবং কলোম্বিয়া কোস্টারিকাকে ৩-১ গোলে হারিয়েছে। কলোম্বিয়ার হয়ে জোড়া গোল করেন লুইস দিয়াজ।

এছাড়া কানাডা ২-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে।

আজ (মঙ্গলবার, ২ জুন) রাতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে বেলজিয়ামের, মরক্কো খেলবে মাদাগাস্কারের বিপক্ষে এবং ওয়েলসের প্রতিপক্ষ ঘানা। একই দিনে জর্জিয়া–রোমানিয়া এবং নিউজিল্যান্ড–হাইতি ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10938 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 05:22:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh