• হোম > দেশজুড়ে | ময়মনসিংহ | সাহিত্য > হিমু আড্ডা প্রাঙ্গণে মুজিব জন্মশতবর্ষ উদযাপন।

হিমু আড্ডা প্রাঙ্গণে মুজিব জন্মশতবর্ষ উদযাপন।

  • বুধবার, ১৮ মার্চ ২০২০, ১৮:২৮
  • ১১২১

---
ডা: হোসাইন আহাম্মদ গোলন্দাজের সভাপতিত্বে স্বাধীনতা সাহিত্য পরিষদ গতকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উদযাপন করে হিমু আড্ডা প্রাঙ্গণে।

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

পরবর্তীতে আলোচনা ও কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট লেখক এডভোকেট আনিসুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান সমৃদ্ধ করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ও বিশিষ্ট কবি জয়িতা শিল্পী । উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হরি শংকর দাশ স্যার।
সভাপতিত্ব করেন ডা: হোসাইন আহাম্মদ গোলন্দাজ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক কবি জাফর সাদেক।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কবি শফিক সিংহী সহ অন্যান্য কর্মকর্তা, কবি ও সুধী বৃন্দ ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1091 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 06:12:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh