![]()
লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে একটি অপরিহার্য শর্ত হিসেবে উল্লেখ করেছে ইরান। ইসরাইলি বাহিনীর অভিযান জোরদার হওয়ার প্রেক্ষাপটে তেহরান তাদের অবস্থান আরও স্পষ্ট করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে হলে লেবাননে যুদ্ধবিরতি অবশ্যই নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এই শর্ত পূরণ ছাড়া কোনো সমঝোতা গ্রহণযোগ্য হবে না।
বর্তমানে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিভিন্ন কূটনৈতিক প্রস্তাব আদান-প্রদান চলছে বলে জানা গেছে। তবে লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ওপর ইসরাইলি হামলা অব্যাহত থাকায় তেহরান স্পষ্ট করেছে যে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তারা কোনো চূড়ান্ত চুক্তিতে যাবে না।