• হোম > দেশজুড়ে | স্বাস্থ্য > হামে শিশু হাসপাতালে ৩৫ মৃত্যু

হামে শিশু হাসপাতালে ৩৫ মৃত্যু

  • সোমবার, ১ জুন ২০২৬, ১৬:৩৬
  • ৭৭

হামে শিশু হাসপাতালে ৩৫ মৃত্যু

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম ও হামজনিত জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৫ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সময়ে সেখানে ৯৪১ জন শিশু ভর্তি হয়েছিল।

সোমবার (১ জুন) হাসপাতালের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। তারা আরও জানায়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২৪ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে হামে আক্রান্ত ১১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ছয় থেকে নয় মাস বয়সী ৩৩৩ জন এবং নয় মাস থেকে দুই বছর বয়সী ২৭৫ জন শিশু ভর্তি রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মে মাসে এককভাবে ২০ জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি শিশু এসেছে ঢাকা জেলা থেকে—সংখ্যা ৩৩০ জন। এরপর গাজীপুর থেকে ৪৭ জন এবং ভোলা থেকে ৪১ জন শিশু ভর্তি হয়েছে বলে জানানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10887 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 01:45:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh