• হোম > আইন বিভাগ | বাংলাদেশ | বিচার বিভাগ > আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

  • সোমবার, ১ জুন ২০২৬, ১৫:০৫
  • ৯৪

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানা আদালত প্রাঙ্গণে নতুন করে মিরপুরের “ডলার” নামের এক ব্যক্তির ওপর দায় চাপিয়েছেন। আদালত থেকে নেওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, “আমি শুধু বাচ্চাটারে দুই টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, হত্যা করেছে ডলার।”

সোমবার (১ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সোহেল ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। শুনানি শেষে কারাগারে নেওয়ার পথে সোহেল রানা বিভিন্ন সাংবাদিকের সামনে এসব মন্তব্য করেন।

এর আগে সকালেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সোহেল রানা এবং কাশিমপুর কারাগার থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামীকাল মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানিতে বলেন, ভুক্তভোগী শিশুকে বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ ও পরবর্তীতে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করা হয় এবং গুমের চেষ্টা করা হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মামলাটিকে তড়িঘড়ি তদন্ত করা হয়েছে বলে দাবি করে অব্যাহতি চান।

শুনানি চলাকালে আদালতে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ পড়ে শোনানোর পর স্বপ্না আক্তার কান্নায় ভেঙে পড়েন এবং আদালত শেষ পর্যন্ত অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।

কাঠগড়ায় দাঁড়িয়ে সোহেল রানা আবারও নিজেকে আংশিকভাবে জড়িত দাবি করে বলেন, তিনি ধর্ষণ বা হত্যার সঙ্গে সরাসরি যুক্ত নন এবং ঘটনার জন্য “ডলার” নামের এক ব্যক্তিকে দায়ী করেন। তার এসব বক্তব্য তদন্তাধীন মামলার বিষয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10875 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 10:59:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh