• হোম > দেশজুড়ে | বাংলাদেশ | রাজনীতি > পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি

পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি

  • রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৭
  • ৫৬

পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া যেমন জনবান্ধব, গণতন্ত্রমুখী ও দেশপ্রেমিক নেতৃত্বের উদাহরণ স্থাপন করেছিলেন, তারেক রহমানও সেই ধারাবাহিকতায় দেশ পরিচালনা করছেন। তিনি উল্লেখ করেন, একই পরিবার থেকে জিয়াউর রহমান রাষ্ট্রপতি, খালেদা জিয়া প্রধানমন্ত্রী এবং বর্তমানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য বিষয়।

তিনি আরও বলেন, বিএনপি অতীতেও জনগণের কল্যাণে কাজ করেছে এবং বর্তমানে একই ধারাবাহিকতা বজায় রেখেছে। তাঁর মতে, জনগণের সমর্থন ও আস্থার কারণেই বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আগামী দিনগুলোতেও তারেক রহমানের নেতৃত্বে মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যে রাজনৈতিক ও সামাজিক জাগরণ সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবুল খায়ের ভূইয়া, শাহাদাত হোসেন সেলিম, সাহাব উদ্দিন সাবু এবং অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10811 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 12:51:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh