• হোম > দেশজুড়ে | বাংলাদেশ > জিয়ার আদর্শ সব সময় প্রাসঙ্গিক: মির্জা ফখরুল

জিয়ার আদর্শ সব সময় প্রাসঙ্গিক: মির্জা ফখরুল

  • শনিবার, ৩০ মে ২০২৬, ১৪:৪৮
  • ৫৪

জিয়ার আদর্শ সব সময় প্রাসঙ্গিক: মির্জা ফখরুল

বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ মে) রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। শহীদ রাষ্ট্রপতির ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিনি এ শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন দেশের জন্য সব সময়ই প্রাসঙ্গিক। তার দেখানো পথে বিএনপি অগ্রসর হতে চায়।

তিনি আরও বলেন, “ফ্যাসিস্টের যাঁতাকলে ১৭ বছর আমরা এই দিনটি পালন করতে পারিনি। আজ অনেক স্বাধীনভাবে এখানে এসে শ্রদ্ধা জানাতে পারছি।”

দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে এবং দেশকে এগিয়ে নিতে কাজ চলছে। এই প্রক্রিয়াকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিএনপি নেতাদের মতে, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10783 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 11:42:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh