• হোম > বাংলাদেশ > কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

  • শুক্রবার, ২৯ মে ২০২৬, ২০:৪৪
  • ৭০

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি স্বচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (শুক্রবার) বিকেল ৪টা থেকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি বলেন, রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কিনা তা দেখতে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি নিজেই তাঁর গাড়ি চালিয়ে বিভিন্ন রুট পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী গুলশান এভিনিউর বাসা থেকে বের হয়ে গুলশান-১ সড়ক, হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল এলাকা হয়ে তালতলা মার্কেট দিয়ে বাসাবো পর্যন্ত যান।

পরে তাঁর গাড়িবহর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব বাজার, আদালত সড়ক, নয়া বাজার ও বংশাল এলাকা ঘুরে গুলিস্তান ও শাহবাগে পৌঁছায়।

এরপর তিনি এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ এলাকা, সীমান্ত স্কয়ার, জিগাতলা, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া এভিনিউ এবং মহাখালী সড়কও পরিদর্শন করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10754 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 12:14:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh