• হোম > দেশজুড়ে | স্বাস্থ্য > হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু

  • শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৮:২৬
  • ৭৩

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি স্বাস্থ্য কার্যক্রম কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২ জন এবং সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছে।

তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন এবং সন্দেহভাজন হামে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৩ জনে, আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫৭৯ জন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মারা গেছে ৫৪ জন। এরপর বরিশাল বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ২ জন করে মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10750 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 02:28:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh