• হোম > দেশজুড়ে | বাংলাদেশ > বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

  • শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৫৮
  • ৫৪

---

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্যভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঈদের জামাত শেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশবাসীর প্রতি বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাম্যের সমাজ গঠনের আহ্বান জানান।

তিনি বলেন, “দেশের দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার মানুষদের বৈষম্য দূর করে একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।”

এ সময় তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম–এর উদ্ধৃতি দিয়ে বলেন, “ওরে হত্যা নয় আজ, ‘সত্যাগ্রহ’ শক্তির উদ্বোধন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10732 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 11:56:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh