• হোম > দেশজুড়ে | বাংলাদেশ > আগামী প্রজন্মের জন্য কৃষি জমি বাঁচাতে হবে : মির্জা ফখরুল

আগামী প্রজন্মের জন্য কৃষি জমি বাঁচাতে হবে : মির্জা ফখরুল

  • বুধবার, ২৭ মে ২০২৬, ১৭:০৫
  • ৫২

---

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে দ্রুত কৃষিজমি কমে যাওয়া উদ্বেগজনক এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে কৃষিজমি রক্ষা করা জরুরি। তিনি সতর্ক করে বলেন, কৃষিজমি সংরক্ষণে ব্যর্থ হলে ভবিষ্যতে দেশকে বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হতে পারে।

বুধবার দুপুরে জামালপুর ইক্ষু খামার এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষিজমি কোনোভাবেই নষ্ট করা যাবে না। বিশ্ববিদ্যালয় বা অন্যান্য অবকাঠামো নির্মাণের ক্ষেত্রেও পরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে জমির অপচয় কমাতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে। আগামী দিনে এই উন্নয়ন আরও স্পষ্টভাবে জনগণের সামনে ফুটে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনের সময় ড. মোহাম্মদ ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক রফিকুল হক এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী প্রস্তাবিত ঠাকুরগাঁও মেডিকেল কলেজ-এর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজের কাজও ঘুরে দেখেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10660 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 06:43:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh