• হোম > দেশজুড়ে | বাংলাদেশ | লক্ষ্মীপুর > সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদ উদযাপন

  • বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩৭
  • ৭০

---

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর জেলার ১১টি গ্রামে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল ৭টায় খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহ ময়দান-এ প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন এবং পরে পশু কোরবানি দেন।

রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর, রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার বশিকপুরসহ মোট ১১টি গ্রামের কয়েক হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন।

ঈদের জামায়াতে ইমামতি করেন মাওলানা মো. রুহুল আমিন। তিনি বলেন, আধুনিক যুগে বিশ্বের এক স্থানে চাঁদ দেখা গেলে অন্য স্থানেও তা অনুসরণ করা যেতে পারে—এই মতের ভিত্তিতেই তারা দীর্ঘদিন ধরে ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাওলানা ইসহাক-এর অনুসারীরা প্রায় ৪৯ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10636 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 06:12:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh