• হোম > দেশজুড়ে | বাংলাদেশ > কোরবানির হাটে কোনো অনিয়ম বরদাশত করা হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কোরবানির হাটে কোনো অনিয়ম বরদাশত করা হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১৬:২১
  • ৫৪

---

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাটগুলোর একটি গাবতলী পশুর হাটে নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদার করেছে প্রশাসন। হাটে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ মঙ্গলবার হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং ক্রেতা–বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।

ডিএনসিসি প্রশাসক জানান, হাটে সার্বক্ষণিক তদারকি চলছে এবং কোথাও চাঁদাবাজির সুযোগ নেই। প্রশাসন ক্রেতা–বিক্রেতাদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

ডিএমপি কমিশনার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

পরিদর্শনকালে হাটের সার্বিক নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণ কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10624 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 06:19:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh