• হোম > Following > শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক পর্ষদের ৫৮তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক পর্ষদের ৫৮তম সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১৬ মার্চ ২০২০, ১৩:২৭
  • ৭৬২

---

সংবাদ বিজ্ঞপ্তি: শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর পরিচালক পর্ষদের ৫৮তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ এর চেয়ারম্যান জনাব জনাব মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যদের মধ্যে পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, আলহাজ্জ মোঃ সানাউল্লাহ সাহিদ, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব মহিউদ্দিন আহমেদ, স্বতন্ত্র পরিচালক জনাব ইকরামুল হক, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ-এর প্রতিনিধি পরিচালক হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মোঃ শাহ্জাহান সিরাজ, জনাব এম. আখতার হোসেন ও জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী, কোম্পানী সেক্রেটারী জনাব মোঃ আবুল বাশার, ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/1059 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 11:40:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh