![]()
তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এর প্রেসিডেন্ট মাসাতো কান্দা-র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
আজ সকালে রাজধানীর তেজগাঁও-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
