• হোম > অর্থনীতি | বিদেশ > জাপানে এপ্রিলে কমেছে মূল্যস্ফীতি

জাপানে এপ্রিলে কমেছে মূল্যস্ফীতি

  • সোমবার, ২৫ মে ২০২৬, ১৩:১৪
  • ৪৮

---

জাপানে গত এপ্রিলে ভোক্তা পর্যায়ের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়েও বেশি হারে কমেছে।

সরকারি তথ্য অনুযায়ী, তাজা খাবার বাদে অন্যান্য পণ্যের মূল্যস্ফীতি মার্চের ১ দশমিক ৮ শতাংশ থেকে কমে এপ্রিলে ১ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের ধারণা ছিল এই হার প্রায় ১ দশমিক ৭ শতাংশ থাকবে।

জাপান সরকারের মতে, হাইস্কুল পর্যায়ে টিউশন ফিতে ভর্তুকি বৃদ্ধি এবং চালসহ কিছু খাদ্যপণ্যের দাম কমে যাওয়ায় সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া আগের মাসে চালু হওয়া জরুরি ভর্তুকি কর্মসূচির কারণে জ্বালানি তেলের দামও কমে, যা এপ্রিলে মূল্যস্ফীতি কমাতে বড় ভূমিকা রাখে।

বিশ্লেষকদের মতে, এটি জাপানের অর্থনীতিতে সাময়িক স্বস্তির ইঙ্গিত দিলেও ভবিষ্যতে মুদ্রাস্ফীতির প্রবণতা কতটা স্থিতিশীল থাকবে, তা নির্ভর করবে বৈশ্বিক জ্বালানি বাজার ও দেশীয় চাহিদার ওপর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10558 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 03:46:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh