• হোম > আইন বিভাগ | বাংলাদেশ | বিচার বিভাগ > রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

  • সোমবার, ২৫ মে ২০২৬, ১৩:০৮
  • ৫৬

---

আলোচিত রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য একজন আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।

আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-জিপি শাখা) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল-এ বিচারাধীন রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের হয়ে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য মুসা কালিমুল্লাহ-কে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মামলার উভয় পক্ষ আইনি সহায়তা পাওয়ার সুযোগ পায়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10554 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 03:33:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh