• হোম > বাংলাদেশ > পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

  • সোমবার, ২৫ মে ২০২৬, ১৩:০৬
  • ৫৩

---

তারেক রহমান পাকিস্তানের কোয়েটা-তে ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ রোববার দেওয়া এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

আজ রোববার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান-এর রাজধানী কোয়েটা-তে জাফর এক্সপ্রেস-এর একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণটি ঘটে।

ভয়াবহ এ হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। নারী ও শিশুসহ অন্তত ৮২ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10552 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 03:18:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh