• হোম > বাংলাদেশ > ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ, কারামুক্তির আদেশ

ঈদ উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ, কারামুক্তির আদেশ

  • রবিবার, ২৪ মে ২০২৬, ১৪:৫৩
  • ৪২

---

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার চারজন বন্দির সাজা মওকুফ করেছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর কারা অধিদপ্তর। রোববার গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান সংস্থাটির সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত উল ফরহাদ।

তিনি জানান, ঈদ উপলক্ষে মানবিক বিবেচনায় চারজন কয়েদির সাজা মওকুফ করা হয়েছে এবং শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে। সাজা মওকুফ পাওয়া বন্দিরা হলেন—ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।

কারা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাধারণত ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানবিক বিবেচনার অংশ হিসেবে দেখা হয়, যেখানে নির্দিষ্ট শর্তে সীমিত সংখ্যক বন্দিকে মুক্তি বা সাজা মওকুফ দেওয়া হয়ে থাকে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10519 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 12:46:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh