• হোম > আইন বিভাগ | বাংলাদেশ > আজ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশীট দাখিল করা হতে পারে

আজ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশীট দাখিল করা হতে পারে

  • রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৭
  • ৬১

---

রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আগামীকাল চার্জশীট দাখিল করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ জানিয়েছেন, মামলার ডিএনএ পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

তিনি আজ বাসসকে বলেন, “ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আগামীকাল রোববার চার্জশীট দাখিল করা হতে পারে।”

এসআই নিপুণ আরও জানান, তিনি বর্তমানে চার্জশীট প্রস্তুত করছেন এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএ রিপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবেদন পর্যালোচনা করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে ২০ মে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার জবানবন্দি রেকর্ড করেন এবং পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি শিশু রামিসাকে কৌশলে একটি কক্ষে নিয়ে গিয়ে অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর তিনি প্রমাণ নষ্টের চেষ্টা করেন এবং পরে পালিয়ে যান বলেও তদন্তে উঠে এসেছে।

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10493 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 10:37:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh