• হোম > দেশজুড়ে > ঈদযাত্রায় হামের সংক্রমণ বাড়ার আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

ঈদযাত্রায় হামের সংক্রমণ বাড়ার আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

  • শনিবার, ২৩ মে ২০২৬, ১৫:২৯
  • ৫৩

---

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৮৫ জন শিশু মারা গেছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪১৪ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা প্রায় ৫০০-এর কাছাকাছি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন শিশু নিশ্চিত হামে এবং ৯ জন শিশু হামের উপসর্গে মারা গেছে। একই সময়ে ১ হাজারের বেশি নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং শতাধিক নতুন শিশু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছে আসন্ন ঈদ কেন্দ্রিক জনসমাগম। গণপরিবহন, শপিং, ঈদের জামাত ও পারিবারিক ভিড়ের কারণে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে ছড়ায় এবং একজন আক্রান্ত ব্যক্তি বহু মানুষকে সংক্রমিত করতে পারে। বিশেষজ্ঞদের মতে, র‍্যাশ দেখা দেওয়ার আগেই রোগী সংক্রমণ ছড়াতে সক্ষম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়ে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, এ অবস্থায় টিকাদান কর্মসূচি জোরদার করা, অসুস্থ শিশুদের আলাদা রাখা এবং ভিড় এড়িয়ে চলা জরুরি। বিশেষ করে ঈদের সময় শিশুদের নিয়ে অপ্রয়োজনীয় ভ্রমণ ও জনসমাগম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10481 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 09:23:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh