![]()
ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন Tarique Rahman।
শনিবার (২৩ মে) দুপুরে এ কার্যক্রমের মাধ্যমে দীর্ঘ ৪৭ বছর পর খালটি পুনঃখননের কাজ শুরু হলো। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন বলে স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য উন্নয়নের লক্ষ্য রয়েছে।
একই সফরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালারও উদ্বোধন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে, যা ত্রিশালের নজরুল অ্যাকাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।