![]()
তারেক রহমান আজ দুপুর ২টা ১৫ মিনিটে ত্রিশাল-এ পৌঁছেছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
এর আগে সকাল ১১টায় তিনি রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেন। সফরসূচি অনুযায়ী, দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ত্রিশালে এটি প্রথম সফর হওয়ায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব দেখা যাচ্ছে। এলাকাজুড়ে জনসমাগম এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।