![]()
Hafiz Uddin Ahmed বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে Khaleda Zia নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ।
জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত ‘দেশনেত্রী’ শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ছবির গল্প’ প্রকাশিত এই বর্ষপঞ্জিটি মরহুমা Khaleda Zia–এর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।
স্পিকার বলেন, তিনি একজন সফল রাষ্ট্রনায়কের অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন। তার ভাষায়, কোটি মানুষের অশ্রু প্রমাণ করে তিনি ছিলেন জনমানুষের নেত্রী।
Hafiz Uddin Ahmed আরও বলেন, শহীদ Ziaur Rahman–এর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের মুক্তিযুদ্ধ নতুন গতি পায় এবং সেই সময় Khaleda Zia তাকে অনুপ্রেরণা যুগিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ Nurul Islam Moni বলেন, দেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন Khaleda Zia।
এছাড়া Dipen Dewan বলেন, দুঃসময়ে বিএনপিকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি নতুন বাংলাদেশ গঠনে Tarique Rahman–এর নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বক্তব্য দেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অন্যরা।
‘ছবির গল্প’–এর প্রতিষ্ঠাতা আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের তোলা আলোকচিত্র এবং বিভিন্ন লেখনীর মাধ্যমে বর্ষপঞ্জিতে Khaleda Zia–এর জীবনের ১২টি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে।