![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে ক্যান্সার ও জটিল রক্তরোগ চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। ২১ মে ২০২৬ তারিখে হাসপাতালটিতে অত্যাধুনিক Bone Marrow Transplantation (BMT) এবং Cell Therapy Centre-এর সফট লঞ্চ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দেশের স্বাস্থ্যখাতে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা উন্নত চিকিৎসা প্রযুক্তিকে আরও সহজলভ্য করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর মাসতুরা ফারজানা মোহনা, সিইও ডা. সম্বিত কুমার দাস, চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মাসুদ আহমেদ বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতে আধুনিক Bone Marrow Transplantation সুবিধা যুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দেশের অনেক রোগীকেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়েছে। এই নতুন উদ্যোগ সেই বাস্তবতায় পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি করেছে।
পরে স্বাগত বক্তব্যে সাকিফ শামীম বলেন, আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ল্যাবএইড দীর্ঘদিন ধরে কাজ করছে। তিনি বলেন, দক্ষ চিকিৎসক, আধুনিক অবকাঠামো এবং আন্তর্জাতিক চিকিৎসা মানের সমন্বয়ে গড়ে ওঠা এই কেন্দ্র বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে প্রফেসর ডা. মো. সালাহউদ্দিন শাহ নতুন BMT সেন্টারের বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা, রোগীসেবা কার্যক্রম এবং চিকিৎসা সক্ষমতা তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তার মতে, উন্নত চিকিৎসা সুবিধা দেশের ভেতরে সহজলভ্য হলে রোগীদের সময়, ব্যয় এবং ভোগান্তি কমবে।
নতুন এই কেন্দ্রে উন্নত সংক্রমণ নিয়ন্ত্রিত অবকাঠামো, HEPA-filtered isolation cabin, Autologous এবং Allogeneic Bone Marrow Transplant সুবিধা, বিশেষজ্ঞ Hematologist, Oncologist এবং Transplant Specialist-দের সমন্বয়ে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা সেবা থাকবে। এছাড়াও Flow Cytometry, FISH, Cytogenetics এবং Molecular Testing-এর মতো আধুনিক ডায়াগনস্টিক সুবিধাও যুক্ত করা হয়েছে।